Monday, February 4, 2013

আপনি কি Avro ব্যবহারকারী? তাহলে Avro বাংলা রাইটারে টাইপ করুন আরো সহজে.

 
বাংলা লিখার জন্যে সব থেকে সহজ মাধ্যম অভ্র। অভ্রতে আমরা বাংলিশ ভাষা ব্যবহার করে টাইপ করি। কিন্তু অভ্রোর কিম্যাপ ব্যবহার করে বাংলিশ ভাষার সব ওয়ার্ড লিখা যায় না। যেমন একটা উদাহরনঃ "ক্লিক"। অভ্র রাইটারের কিম্যাপ অনুযায়ী "ক্লিক" লিখতে টাইপ করতে হয় ... "klik"। কিন্তু বাংলিশ ভাষায় আমরা ক্লিক লিখি এভাবে... "click"। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলা আমাদের লিখতে সমস্যা হয়। যদিও নতুন ভার্শনের অভ্র রাইটারে অটো কারেক্ট অপশন আছে। এটার সুবিধা... আপনি যদি "click" টাইপ করেন তাহলে অভ্র কিম্যাপ অনুযায়ী এটা "চলিচক" হবে। কিন্তু অটো কারেক্ট অপশনটি এটাকে "চলিচক" বদলিয়ে "ক্লিক" লিখে দিবে। এটাই হচ্ছে অটো কারক্টের সুবিধা। 
কিন্তু অটো কারেক্ট অপশনটি কিছু ক্ষেত্রে কাজ করেনা যেমন আপনি যখন "ক্লিকের(clicker)" লিখবেন তখন আর অটো কারেক্ট অপশনটি আর কাজ করবেনা। এক্ষেত্রে আপনাকে লিখতে হবে "kliker(ক্লিকের)"। এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেমন : writer, supporter, clicker, buttoner, correcter, versioner, texter, password, passworder ইত্যাদি ইত্যাদি। এই শব্দ গুলো ব্লগ লিখতে সব সময়ই লাগে। কিন্তু এগুলো লিখে দেখুন অটো কারেক্ট অপশনটি কাজ করবেনা। :(( password লেখাটাই অটো কারেক্ট কাজই করেনা। পাসওয়ার্ড যদি অভ্র কিম্যাপ ব্যবহার করে লিখেন তাহলে দেখেন কত বড় টেক্সট লিখতে হবে... "পাসওয়ার্ড(pasoOyarrD)":-* । সহজ উপায়?

এই সমস্যা সমাধানের উপায় কি?? চলুন দেখি...:
আমরা ইচ্ছা করলে অটো কারেক্ট হওয়ার ওয়ার্ড গুলো ইডিট অথবা নতুন সংযোজন করতে পারবো। এগুলো করতে যা করতে হবে... প্রথমে অভ্র টুলবারের সেটিংস লোগোর উপরে ডান দিকের বাটন প্রেস করে Avro Phonetic options থেকে Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন। 


যাদের সিস্টেম ট্রেতে অভ্র আছে তারা অভ্র লোগোর উপর ডান দিকের বাটন প্রেস করে "Tools" থেকে Avro Phonetic options এরপর Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন। 


এবার দেখুন একটা ফিচার বক্স ওপেন হয়েছে...
এখানে উপরের বাম দিকের কোনায় দেখুন "Replace" এবং তারই ডান দিকে "With" নামে দুটি টেক্সট বক্স আছে । "Replace" এর কাজ এই টেক্সট বক্সে আপনি যেটা লিখবেন সেটা "With" এর টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হবে। অর্থাৎ অটো কারেক্ট হবে।;)

তো এবার দেখি নতুন অটো কারেক্ট করার জন্য ওয়ার্ড কিভাবে অ্যাড করা যায়... যেমনঃ পাসওয়ার্ড। "Replace" টেক্সট বক্সে আপনার যে লিখাটা দেয়ার পর "পাসওয়ার্ড" আসলে সুবিধা হবে সেটা লিখুন। যেমন আমার সুবিধা "password" । তাই আমি "password" দিচ্ছি। এবার "With" এর টেক্সট বক্সে পাসওয়ার্ড লিখতে অরজিনালি যে অভ্র কিম্যাপ ব্যবহার করতে হয় সেটা লিখুন। অভ্রতে পাসওয়ার্ড লিখতে "pasoOyarrD" এই কিওয়ার্ড লাগে। এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। হয়ে গেলো পাসওয়ার্ডের জন্য নতুন অটো কারেক্ট সিস্টেম। এবার টাইপ করে দেখুন... 


আমি উপরে "clicker(ক্লিকের) এই ওয়র্ডটার ব্যপারে বলেছিলাম তাই দেখিয়ে দিচ্ছি এবং আর বাকি ওয়ার্ড গুলা আপনারা করে নিবেন। "Replace" টেক্সট বক্সে লিখুন "clicker" এবং "With" টেক্সট বক্সে লিখুন "klicker" এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। এরপর থেকে যখন "ক্লিকের" এই ওয়ার্ডটি লিখার দরকার হবে তখন স্বাভাবিক ভাবেই "clicker" লিখুন দেখবেন "ক্লিকের" লেখাটি চলে এসছে।
আপনি একটা ওয়ার্ডের জন্য মাল্টি অটো কারেক্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নাই।
এছাড়াও আপনার যদি কোন ওয়ার্ডের অটো কারেক্ট কিওয়ার্ড পছন্দ না হয় তবে আপনি এই একই পদ্ধতি ব্যবহার করে তা ইডিট করে নিতে পারবেন। কোন কি ওয়ার্ড ইডিট করতে চাইলে "Replace" টেক্সট বক্সে ওয়ার্ডটি লিখুন... যদি ওয়ার্ডটি থেকে থাকে তাহলে দেখুন নিচে ওয়ার্ডটি শো করছে। এবার অটাকে সিলেক্ট করে ইডিট করে ফেলুন এবং হয়ে গেলে "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করে দিন।। এভাবে একবার কষ্ট করে আপনার সমস্যার ওয়ার্ডগুলো যদি ঠিক করে নেন তাহলে পরের বার থেকে কোন সমস্যা ছাড়াই শান্তিতে লিখতে পারবেন। 

আর যারা এখনো অভ্র পরিবারে যোগ দেননি তারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন।

Continue Reading »

Sunday, February 3, 2013

১০টি শারীরিক কৌশল

১) অনেক সময় গলার ভেতরে এমন জায়গায় হঠাৎ চুলকানী শুরু হয় যে, কি করবেন দিশেহারা হয়ে পড়েন। ওই জায়গাটি চুলকে নেওয়ার কোন উপায়ও থাকে না। কিছু সময় ...কানে টান দিয়ে ধরে রাখুন দেখবেন চুলাকনী উধাও।

২) অনেক শব্দের মধ্যে বা ফোনে কথা স্পষ্ট শুনতে পারছেন না? কথা শোনার জন্য ডান কান ব্যবহার করুন। দ্রুত কথা শোনার জন্য ডান কান খুব ভাল কাজ করে এবং গান শোনার জন্য বাম কাজ উত্তম।

৩) বড় কাজটি সারবেন, কিন্তু আশে পাশে টয়লেট নেই? আপনার ভালবাসার মানুষের কথা ভাবুন। মস্তিষ্ক আপনাকে চাপ ধরে রাখতে সাহায্য করবে।

৪) পরের বার ডাক্তার যখন আপনার শরীরে সুঁই ফুটাবে তখন একটি কাশি দিন। ব্যথা কম লাগবে।

৫) বন্ধ নাক পরিষ্কার বা সাইনাসের চাপ থেকে মুক্তি পেতে মুখের ভেতরের তালুতে জিহ্বা চেপে ধরুন। এরপর দুই ভ্রুর মাঝখানে ২০ সেকেন্ড চেপে ধরুন। এভাবে কয়েক বার করুন, দেখুন কি হয়!

৬) রাতে অনেক খেয়ে ফেলেছেন এবং খাবার গলা দিয়ে উঠে যাচ্ছে। কিন্তু ঘুমাতেও হবে। বাম কাত হয়ে শুয়ে পড়ুন। অস্বস্তি দূর হবে।

৭) কোন কিছুর ভয়ে বিচলিত? বুক ধক ধক করছে? বুড়ো আঙ্গুল নাড়তে থাকুন এবং নাক দিয়ে পেট ভারে সজোরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। স্বাভাবিক হয়ে যাবেন।

৮) দাঁত ব্যথা? এক টুকরো বরফ হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মাঝামাঝি জায়গার উপর তালুতে ঘষুন। দেখুনতো ব্যথা কমলো কিনা!

৯) কোন কারণে চোখের সামনে পুরো পৃথিবী ঘুরছে? কোন শক্ত জায়গা বা জিনিসে কান সহ মাথা চেপে ধরুন। পৃথিবী ঘোরা বন্ধ করে দেবে।

১০) নাক ফেটে রক্ত পড়ছে? একটুখানি তুলা নাকের নিচ বরাবর যে দাঁত আছে তার মাড়ির পেছনে বসান, এবার জোরে ওখানে তুলাটি চেপে ধরুন। রক্তপাত বন্ধ!

Continue Reading »

Monday, January 14, 2013

বন্ধ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন


youtubeজারা ইউটিউব নিএ এখনো সমস্যাই আছেন শুধু তাদের জন্য । আমি এত দিন সমস্যায় ছিলাম কিন্তু উদ্ধার হল এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।
তো যারা ইউটিউব সাইট টি এখনো ওপেন করতে পারতেছেন না তারা এইখান থেকে এই ফাইল টি ডাউনলোড করে নিন এর পর এটি ভেঙ্গে আপনার কম্পিউটার এর এই C:\Windows\System32\drivers\etc লোকেশান এ গিয়ে ফাইল টি পেস্ট বা রিপ্লেস করে দিয়ে আসুন । দেকবেন ইউটিউব খুলে গেছে । কিন্তু সমস্যা হল ভিডিও তে ক্লিক করলে ভিডিও চলেনা এরর আসে । এমন দেখায় ।
এই জন্য নিচের সাইটে জান এর পর উপরের পিকচার মত করে ইউটিউব এর ভিডিও এর লিঙ্ক টি কপি করুন
এর পর নিচের লিঙ্কে ক্লিক করে এই সাইটে প্রবেশ করুন । এই সাইটে প্রবেশ করলে নিচের মত আসবে ।
এর পর যে ইউটিউব থেকে যে লিঙ্ক টি কপি করে ছিলেন সেতি এই দাগ দেয়া ঘরে পেস্ট করে দিন । এর পরে ডাউনলোড বাটন এ ক্লিক করুন । তা হলে নিচের মত স্ক্রীন আসবে ।
এই ঘরে আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেইটার ফরম্যাট এবং সাইজ দেয়া আছে আপনার ফরম্যাট এবং সাইজ সিলেক্ট করে । ফাইল সাইজ বা জেই লেখার উপর আন্ডার লাইন দেয়া আছে তার উপর ক্লিক করলেই আপনি আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Continue Reading »

Saturday, December 29, 2012

‘টাস্ক ম্যানেজার’ ছাড়া ডস কমান্ড দিয়ে ফাইল বন্ধ করুন


আমাদের প্রায়ই কম্পিউটারের ভাইরাসের মুখোমুখি হতে হয়। অনেক সময় দেখা যায় ভাইরাসের  কারণে ‘টাস্ক ম্যানেজার’ ডিজেবল হয়ে যায়।আজ আপনাদের কিছু ডস কমান্ড দিবো যা দিয়ে আপনি ‘টাস্ক ম্যানেজার’ ছাড়া যে কোন running file বন্ধ করতে পারবেন।
নিচের পদ্ধতি অনুসরণ করুন:-
প্রথমে  cmd.exe চালু করুন।
tasklist লিখে Enter চাপুন।
আপনার কম্পিউটারে যে সব ফাইল চালু আছে।
এখন আমরা cmd  ফাইল টি বন্ধ করবে।
tskill cmd লিখে Enter চাপুন।
cmd ফাইল টি বন্ধ হয়ে যাবে।
আপনাদের সবার কাছে টিউনটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জনাবেন।
ধন্যবাদ সবাইকে।

Continue Reading »

Gmail এ সেন্ড করা মেইল ফিরিয়ে আনতে চাইলে দেখুন !!!


শিরোনামটা পড়েই বুঝা যাচ্ছে এই Tips টি Send করা Mail কে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ব্যাপারটা সত্যি! কিন্তু মাত্র ৩০ সেকেন্ডের  জন্য। অর্থাৎ আপনি একটা সেন্ড করা মেইল কে ৩০ সেকেন্ডের মধ্যে বাতিল করে দিতে পারেন।
ইতোমধ্যে আপনারা ২/১ জন ভেবে বসেছেন মেইল করলে ফেরত আনার দরকার কি? চিন্তা করে দেখুন আপনি হয়ত বা ভুল ঠিকানায় মেইল send করে দিলেন। অথবা সবটা টাইপ না করেই সেন্ড করে ফেললেন। অথবা ভুল কোন লেখা সেন্ড হয়ে গেল। তখন কি করবেন? হা করে বসে থাকা ছাড়া তো উপায় নেই। এটা আপনার বিরাট ক্ষতির কারণ হয়ে যেতে পারে।
তাই এই চমৎকার option টি জিমেইল আপনার সুবিধার জন্য রেখেছে। কিন্তু তারা এই Feature টা এখনো ডিফল্ট করে দেয়নি। আপনাকে এই option টি নিজে নিজে চালু করে নিতে হবে।
এবারে কাজে নেমে পরুন।
প্রথমেই আপনার Gmail একাউন্ট এ Sign in করুন। (কাজটি করার জন্য আপনাকে অবশ্যই Standard View এ থাকতে হবে। Basic html হলে option টি খুজে পাবেন না।)এবার ডান দিকে দেখুন settings button আছে  সাথে একটা Down Arrow। Down Arrow তে Click করে Settings নির্বাচন করুন। এবারে আপনি বেশ কয়েকটি Tab দেখতে পাবেন। এখান থেকে Labs ট্যাব এ Click করুন। এবার Scroll করে নিচে নামুন এবং Undo send অপশনটি খুজে বের করুন। এখানে Enable এবং Disable অপশন দেখতে পাবেন। আপনি এটাকে Enable করে নিন। তারপর Save করে বেরিয়ে আসুন।
এক কথায় – Gmail in Standard View > Settings > Labs > Undo Send > Enable > Save.
এখন থেকে আপনি যখন Mail টাইপ করে Send button এ ক্লিক করবেন তখন দেখবেন Your message has been send এর সাথে আরেকটি অপশন আছে মেইল Undo বা Cancel করার জন্য।

Continue Reading »

Thursday, December 27, 2012

সার্চ রেজাল্ট এ আপনার সাইটকে আকর্ষণীয় করে তুলুন

t1larg.google.traffic.cnn

আপনি কি সার্চ ইঞ্জিন থেকে আর ও বেশি ভিসিট পেতে চান?
তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
যখন আপনি গুগল এ কিছু সার্চ করেন গুগল হাজার হাজার রেজাল্ট আনে। তার মধ্যে কিছু সংখ্যক প্রথম পাতায় দেখায়। বেশির ভাগ ইউজারই প্রথম পাতার রেজাল্ট গুলোতে ক্লিক করে।   অন্য পাতার রেজাল্ট গুলো তুলনামূলক কম ভিসিট পায়।
তাই আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাইটকে প্রথম পাতায় আনতে। প্রথম পাতায় আপনার সাইট আসা মানেই এই নয় যে আপনি অনেক ভিসিট পাবেন। আপনি যদি ভাল পরিমানের ভিসিট না পান তবে প্রথম পাতায় এসে লাভ কি?
সার্চ রেজাল্ট এ আপনার সাইট যদি দেখতে অন্য রেজাল্ট গুলো থেকে সুন্দর ও আকর্ষণীয় হয় তবে আপনার ভিসিত পাওয়ার সুযোগ বেরে জায়। উদাহরনস্বরূপ নিছের ছবিটি দেখতে পারেন। এখানে আমরা সার্চ করেছি  "How to Choose a Good Domain Name for Your Blog" - এই কিওয়ার্ড এর জন্য।
এখানে প্রথম রেজাল্ট এ ক্লিক পরার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ইউজার যখন ক্লিক করতে যাবে তখন নিচে যে রেজাল্ট এর সাথে Author এর ছবি রয়েছে সেটি ইউজার এর নজর কাড়বে। তাছাড়া Breadcrumbs থাকাতে এটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এই স্বকীয়তার কারণে অই রেজাল্ট এ ক্লিক পরার সম্ভাবনা বেড়ে যায়।

সার্চ রেজাল্ট এ আপনার সাইটকে আকর্ষণীয় করে তুলতে কয়েকটি টিপস

১। Google Authorship
আপনার সাইট এ আপনি যখন Google Authorship ভেরিফাই করবেন, সার্চ রেজাল্ট এ আপনার সাইট এর পাশে আপনার গুগল প্রোফাইল এর ছবিটি দেখাবে। এতে আপনার রেজাল্টটি দেখতে সুন্দর লাগে এবং ক্লিক পরার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২। Breadcrumbs
Breadcrumbs হচ্ছে ক্যাটাগরি নেভিগেশন। সার্চ রেজাল্ট এ সম্পূর্ণ ইউআরএল এর পরিবর্তে Breadcrumbs দেখালে রেজাল্টটি দেখতে সুন্দর লাগে। তাছাড়া এটি ইউজার কে আপনার ক্যাটাগরি এবং সাইট সম্পর্কে একটি ভালো আইডিয়া দেয়।
৩। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনার সাইট কিংবা পোস্ট এর টাইটেল যদি ইউজাররা দেখা মাত্র বুঝতে না পারে তবে তারা তা কখন ও ভিসিট করবে নাহ। তাই টাইটেল অবশ্যই আকর্ষণীয় হতে হবে। আকর্ষণীয় টাইটেল এর জন্য কিছু টিপস
  • সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করুন
  • পোস্ট টাইটেল ৬৫ বর্ণের মধ্যে রাখুন
  • টাইটেল এ সংখ্যা ব্যাবহার করুন (উদাহরন- 5 Awesome tips to…)
  • প্রয়োজন হলে "How to" শব্দ ব্যাবহার করুন
৪। স্টার রেটিং
আপনি যদি অ্যাফিলিয়েট মারকেটার হন তবে আপনার উচিত অবশ্যই Google Rich snippet star rating ব্যাবহার করা। এতে আপনার রিভিউ সার্চ রেজাল্ট এ আকর্ষণীয় দেখায় এবং আপনার ভিসিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

স্টার রেটিং ব্যাবহার এর জন্য আপনি Author hReview প্লাগিন ব্যাবহার করতে পারেন। ( ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারীরা)
৫। গুগল সাইটলিঙ্কস
সাইটলিঙ্কস হচ্ছে ঐ লিঙ্ক গুলো যেগুলো প্রথম রেজাল্ট এর নিচে দেখা যায়। ডোমেইন নেইম এবং সার্চ টপিক কাছাকাছি হলে সাইটলিঙ্কস দেখা যায় রেজাল্ট এর সাথে।
গুগল অনুসারে, সাইটলিঙ্কসগুলো হয় অটোম্যাটেড। এবং তখনই দেখা যাবে যদি গুগল মনে করে যে সেগুলো ইউজারদের জন্য প্রয়োজনীয়।
আপনার করণীয়
আপনার সাইট সার্চ রেজাল্ট এ কেমন দেখায় টা জানতে Rich Snippet Tool এ যান। আপনার সাইট এর যেকোনো পেজ এর লিঙ্ক নিয়ে সেখানে চেক করুন। নিশ্চিত করুন উপরের বিষয়গুলো আপনার সাইট এর জন্য সার্চ রেজাল্ট এ আসে কিনা। ধন্যবাদ।

Continue Reading »

কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের সাটডাউনের সময় নির্ধারণ করুন

300_122679

মনেকরুন আপনি আপনার কম্পিউটারটিকে নিদ্রিষ্ট সময়ে সাটডাউন করতে চান কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় সফটওয়্যার নেই! তবে এই কাজটি কোন সফটওয়্যার ছাড়াই করতে পারেন!!! ধরুন আপনি আপনার কম্পিউটারকে ৫ মিনিট পর সাটডাউন করতে চান, তাহলে ৫ মিনিটরে সময় হল ৩০০ সেকেণ্ড। এক্ষেত্রে প্রথমে Start Menu থেকে Run এ ক্লিক করুন। তারপর টাইপ করুন Shutdown.exe-s-t-300 এবং Ok করুন। আপনি যদি ৫ মিনিটের পরিবরতে অন্য কোন সময় কম্পিউটার বন্ধ করতে চান তাহলে সেই সময়কে সেকেণ্ডে প্রকাশ করুন এবং ৩০০ জায়গায় তা টাইপ করুন। আপনার কম্পিউটার নিদ্রিষ্ট সময়ে সাটডাউন হবে। আর যদি আপনি এই টাইমার বন্ধ করতে চান তাহলে Start Menu থেকে Run এ গিয়ে Click করুন তারপর Shutdown.exe-a।

Continue Reading »

Bid